শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সিলেটে ১১ দিনের ব্যবধানে ফের ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

সিলেটে ১১ দিনের ব্যবধানে ফের মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। সিলেট আবহাওয়া অফিসের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র এ তথ্য নিশ্চিত করে জানায়, এর উৎপত্তিস্থল ভারতের আসাম প্রদেশে। তবে ভূমিকম্পের মাত্রা জানাতে পারেনি।

গত ২৯ আগস্ট দুপুর ১টা ১৩ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিলোমিটার দূরে ভারতে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102