বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

ক্ষুর্ধাত বানরদের মুখে খাবার দিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৬৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, রাঙামাটি: রাঙামাটি রাজবন বিহারের ক্ষুধার্ত বানরদের খাবার দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।

বুধবার সকাল দশটায় রাজবন বিহার প্রাঙ্গণে এ খাবার দেয়া হয়। এ সময়ে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসাসহ অনান্যরা। জেলা প্রশাসকের দেয়া খাবারের মধ্যে ছিল মিষ্টি কুমড়া ও মটর।করোনায় কঠোর বিধিনিষেধে বিহারে পূণ্যার্থী প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় বিহার থাকে প্রায় পূণ্যার্থী শুণ্য।

পূণ্যার্থী না আসায় খাবার সংকটে পড়ে বিহার এলাকায় অবস্থান নেয়া প্রায় তিন শতাধিক বানর। পূণ্যার্থীদের দেয়া খাবার ও বৌদ্ধ ভিক্ষুদের উচ্ছিষ্ট খাবার খেয়ে বেচেঁ থাকে বানরগুলো। এরই মাঝে বিকিরণ চাকমা নামে এক বিহারের এক উপাসক প্রতি শুক্রবারে বানরদের খাবার দেয়।

রাজবন বিহার কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা বলেন, জেলা প্রশাসকের এমন উদ্যোগকে স্বাগত জানাই আমরা। জেলা প্রশাসক আমাদের বানরগুলোর খাদ্যের জন্য আবেদন করতে বলেছে। আমার দ্রতিতম সময়ে আবেদন করবো। এভাবে বানরগুলোকে বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বিহার কমিটির আবেদন পেলে এ ধরনের খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102