রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে জাইকা প্রকল্পে খাল খননে অনিয়মের অভিযোগ

শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪১ এই পর্যন্ত দেখেছেন

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল গত ৩০ আগস্ট প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ ২৬ হাজার ২৪২ জন। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শুরু জন্য জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। চলতি মাসের শেষ সপ্তাহে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ইতোমধ্যে ভাইভা আয়োজনের প্রস্তুতি শুরু করা হয়েছে।

শুক্রবার গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, মৌখিক পরীক্ষা শুরুর আগে আমাদের নানা প্রস্তুতি নিতে হয়। যেমন পরীক্ষা নেয়ার বোর্ড ঠিক করা, বোর্ডে কে কে থাকবেন, সেটি ঠিক করা, পরীক্ষার কেন্দ্র ঠিক করা-এসব কাজ। এগুলো এগিয়ে নেয়ার কাজ চলছে। সব কিছু ঠিক থাকলে ২৪ বা ২৫ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা শুরু করার ইচ্ছা আছে।

এনটিআরসিএ সূত্র জানায়, সেপ্টেম্বরের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ করে ডিসেম্বরে তারা শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত সুপারিশ করতে চান। এখন পর্যন্ত সব ঠিক আছে। বড় কোনো জটিলতা না হলে ডিসেম্বরে চূড়ান্ত সুপারিশ করা হবে।

সূত্রটি আরও জানায়, ডিসেম্বরে এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান অবসরে যাবেন। চেয়ারম্যানের অবসরের আগেই ১৭তম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম শেষ করতে চায় সংস্থাটি। এজন্য দ্রুত সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা শুরুর তোড়জোড় চলছে, যা হবু শিক্ষকদের জন্য ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা।

২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গত ৫ মে স্কুল-২ ও স্কুল পর্যায়ের ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা এবং কলেজ পর্যায়ের ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা ৬ মে অনুষ্ঠিত হয়।

স্কুল-২ পর্যায়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জনসহ মোট ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪ হাজার ৮২৫ জন।

গত ৩০ আগস্ট রাতে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২৬ হাজার ২৪২ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ের ২ হাজার ১০১ জন, স্কুল ও সমপর্যায়ের ১৯ হাজার ৯৫ জন এবং কলেজ ও সমপর্যায়ের ৫ হাজার ৪৬ জন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102