বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

জবিতে র‍্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলেই বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৩ এই পর্যন্ত দেখেছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের মাধ্যমে নবীন শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ প্রমাণিত হলেই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অভিযুক্তকে বহিষ্কার করা হবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-১) মশিরুল ইসলাম সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট বা বিভাগ এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে র‍্যাগিংয়ের কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। এর ফলে ছাত্র-ছাত্রীরা অপদস্থ ও অত্যাচারের ভয়ে থাকে। র‍্যাগিং শৃঙ্খলাপরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কেউ র‍্যাগিংয়ের সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বহিষ্কার বা অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরআগে গত ৩ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102