শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাবা-মার উপর অভিমান করে ফাঁস দিয়ে কন্যার আত্মহত্যা

মোঃ ফারুক হোসেন
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন
নওগাঁর বদলগাছীতে বাবা-মার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে মোসা. জেনি আক্তার (১৪) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত জেনি আক্তার উপজেলার কেশাইল গ্রামের মো. মমিন হোসেনের মেয়ে ও কেশাইল নুরানিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার প্রেম জনিত কারণে নিহতের সাথে তার মা-বাবার ঝগরা হয়ে নিজ ঘরে যায়। এরপর বাড়ির সকলের অগোচরে আনুমানিক বেলা সাড়ে  ১১ থেকে সাড়ে ১২ টার মধ্যে যে কোন সময় তার নিজ শয়ন কক্ষের বাশের ডাসার সাথে গলায় ওড়না দ্বারা ফাঁস নিয়ে আত্মহত্যা করে। তার মা পরবর্তীতে মেয়ের কোন সাড়াশব্দ না পেয়ে ও ঘরের ভেতর থেকে দরজা বন্ধ দেখে ডাক চিৎকার করে। তবুও ভেতর হতে সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার মেয়েকে গলায় ফাঁস দেওয়া দেখে সেখান থেকে নিচে নামায়।
ঘঠনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102