শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

পুলিশ মহাপরিদর্শক

আগামী নির্বাচনে সফলভাবে দায়িত্ব পালন করবে পুলিশ

বাসস
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সফল করতে পুলিশ প্রস্তুত রয়েছে। অতীতের সব নির্বাচনের মতো এই নির্বাচনেও সফলভাবে পুলিশ অর্পিত দায়িত্ব পালন করবে।

আজ বুধবার দুপুরে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ: আইজিপি

আইজিপি বলেন, সব জাতীয় সংসদ ও স্থানীয় নির্বাচনে পুলিশ জনগণের আস্থা সহকারে দায়িত্ব পালন করে আসছে। শুধু নির্বাচন নয়, ঈদ, পূজাসহ বিভিন্ন জাতীয় দিবসে জনগণকে নিরাপত্তা দিয়ে আসছে পুলিশ। এতে পুলিশ সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

দেশে একসময় জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা ছিল উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি এবং পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও লজিস্টিক সাপোর্টের জন্য পুলিশ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সক্ষম হয়েছে।

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘আজমিরীগঞ্জ থেকে তিন কিলোমিটার দূরে আমার বাড়ি। আজমিরীগঞ্জ আমার নিজের এলাকা। এই আজমিরীগঞ্জ নিয়ে অনেক শৈশবস্মৃতি আছে। আজমিরীগঞ্জ থানার বিভিন্ন সমস্যা সমাধান করা হবে। বিশেষ করে আবাসন সমস্যা সমাধানের জন্য জরুরি ভিত্তিতে একটি ডরমেটরি নির্মাণ করা হবে।

এ সময় আইজিপির সঙ্গে হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ও ওসি মাসুক আলী উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102