

শরীফুল আলম, নিউইয়র্ক: মানুষের বুক চিড়ে সম্মুখপান উড়ে যায় কালো চিলরৌদ্রের উত্তাপ বাড়ে বলয়েকাঙ্গালের আকাল বাড়ে মধ্যরাতের আকুতি,সমর্পণ কেবল শব্দ থেমে যায় মানবিক সংঘাতে।
ঢেউয়ে ঢেউয়ে আমাদের কথা হয়, খেলা হয়আবার গুম হয় স্থিরচিত্র,মাঝে মধ্যে নিজেকেই মনেমহোল্লাসে যেন ভাগাড়ে কুকুর আবার কখনো নিজেকে মনে হয় মেট্রোরেল এলিভেটর, তুমি যেন ধানের গোলা।তোমার দহন, বড়ই গোপনপরিতাপ, যুদ্ধ শুরু হয়নি এখনও,মৃত মানুষের ভিড় বাড়ছেব্যারাকবাড়ীতে বিস্ফারিত চোখআমি বাংলার শেষ নবাব,গোল রুটির উপবাসকে ভাঙ্গাবে আজ কার অভিমান?তুমি না গোষ্ঠী, না দলসারথিবিহীন রথ তুমি, সিংহের দেবীতিমি মাছের দাঁতে আটকে আছি আমিজলজ উদ্ভিদের মত।আমি স্কোয়ার্ড, আমি মানুষ, ভোরের উপহারঅথচ আমার চোখে এখন স্থির বিদ্যুৎআমি যেন সলিটারি সেল, একদিকে উঁচুপাড় শাড়িঅন্যদিকে বুভুক্ষু পৃথিবীরোদে পোড়া ঘাসের মত এক নাগরিক রক্তে রক্তে তোলপাড়,ঝলসে উঠে আয়ুচারিদিকে তুলকালাম বাসি মরা গ্যারান্টি নেই আজ কার কোন।
প্রিয় পাঠক, ইউকেবিডি টিভি ডটকমের যে কোন বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন news.ukndtv@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।