শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

সোমবার ( ৪ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে  মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, তোমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম শক্তি। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রম, খেলাধূলা ও ধর্মীয় কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং দেশপ্রেমে বলিয়ান হয়ে স্মার্ট নাগরিক হিসেবে নিজেকে তৈরি করে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে শ্রেণিকক্ষে শিক্ষকদের নিয়মিত সুষ্ঠু, আধুনিক ও পদ্ধতিগত পাঠদান করতে অনুরোধ করেন। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ,কিশের অপরাধ/কিশোর গ্যাং, অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীদের পলায়ন সমাজে ব্যাধি হিসেবে যেনো রূপান্তরিত না হয়, সেদিকে সবাইকে সচেতন হতে হবে। মাদক ধীরে ধীরে যুব-সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকসেবীদের হিতাহিত জ্ঞান শূণ্য হওয়ায় পিতা-মাতার জীবন অতিষ্ঠ করে তুলছে। ঠিক তেমনিভাবে সন্ত্রাস আর জঙ্গিবাদ ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে আত্মঘাতি সিদ্ধান্ত নিতে বাধ্য করছে।
এসময়  শিক্ষার্থীদের ইভটিজিং, নারী নির্যাতন, শিশু নির্যাতন কিশোর অপরাধ/কিশোর গ্যাং ও সন্ত্রাস বিরোধী শপথ বাক্যপাঠ করান পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। শেষে শিক্ষার্থীদের কল্যাণ কামনা করেন তিনি। এর আগে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক’কে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102