শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

জাতীয় সদস্যদের

গ্যালারি থেকে অধিবেশন পর্যবেক্ষণ করলেন সাবেক রাষ্ট্রপতি হামিদ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশের জাতীয় সংসদ একটি বিরল ঘটনার সাক্ষী হলো। সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গ্যালারি থেকে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেছেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিষয়টি সংসদে জানালে পুরো সংসদ ভবন করতালিতে ফেটে পড়েন। এসময় আব্দুল হামিদ দাঁড়িয়ে হাত নেড়ে সংসদ সদস্যদের শুভেচ্ছা জানান।

পরে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘আজকে যে ঘটনাটি প্রত্যক্ষ করলাম গণতন্ত্রের সৌন্দর্য। নীরবে, নিভৃতে ঘচে যাওয়া অভূতপূর্ব ঘটনা। দেশে একজন স্পিকার ছিলেন, ডেপুটি স্পিকার ছিলেন, দুইবার রাষ্ট্রপতি ছিলেন। কোন রাষ্ট্রপতি অবসরের পরে সংসদে এসে অধিবেশন প্রত্যক্ষ করেছেন এটাই মনে হয় প্রথম। ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। অনেক কিছু জেনেছি। উনি বাংলাদেশের রাজনৈতিক গগণে অত্যন্ত একজন সফল ব্যক্তি রাজনীতিবীদ হিসাবে। তাকে আমি ধন্যবাদ জানাই।

এরআগে মাগরিবের নামাজের বিরতিতে তিনি সংসদ ভবনে সংসদ সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102