বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

তেঁতুলিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৫ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তার অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সভা সেমিনার অনুষ্ঠিত হয়। তেঁতুলিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা  সোহাগ চন্দ্র সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল।
উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সরকারী অফেসের  দপ্তর প্রধানগণ, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সভাপতি/সম্পাদক, হোটেল মালিক, শ্রমিক, মুদি দোকান, মাছ ব্যবসায়ী, বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ব্যক্তিবর্গ, বিভিন্ন এনজিও কর্মী, ইউপি সচিব, গ্রাম পুলিশ বাহিনীসহ গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102