রবিবার, ১০ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক লেবার ও কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে রিফর্ম ইউকের বিজয় খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শপথ শেষে যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে র‍্যলী অনুষ্ঠিত

তেল ছাড়া রান্না করার নিয়ম

লাইফস্টাইল ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

অনেকেই স্বাস্থ্য ঠিক রাখতে রান্নায় তেল খেতে চান না। অনেকে ওজন কমানোর জন্যও ইদানিং রান্নায় তেলের ব্যবহার বাদ দিতে চান। কিন্তু তেল ছাড়া রান্না হয়! অবশ্যই হয়, কীভাবে করবেন তেল ছাড়া রান্না দেখে নিন সহজ উপায়।

ক. চুলাতে কড়াই গরম করুন।

খ. শুকনো কড়াইতে জিরা ভাজুন, যতক্ষণ পর্যন্ত না জিরাগুলো সশব্দে ফাটতে থাকে এবং ধূসর লালচে বর্ণ ধারণ করে, ততক্ষণ কাঠের খুন্তি দিয়ে নাড়তে থাকুন।

গ. এরপর কড়াইতে পেঁয়াজ বাটা পরিমাণমতো দিয়ে ভাজতে থাকুন। মাঝে মাঝে খুব সামান্য পরিমাণ পানি (যে পরিমাণ তেল দিতেন) ছিটিয়ে নাড়তে থাকুন, যেন গরম কড়াইতে পেঁয়াজ আটকে বা পুড়ে না যায়।

ঘ. এরপর প্রয়োজনমতো আদা ও রসুন বাটা দিন।

ড. এই পেঁয়াজ, আদা, রসুন ধূসর বর্ণ হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। ভাজা শেষ না হওয়া পর্যন্ত অতি অল্প মাত্রায় বার বার পানি দিয়ে নাড়তে থাকুন। বেশি পানি একসঙ্গে দেবেন না।

চ. এরপর কুচি কুচি করে টমেটো কড়াইতে দিন এবং যতক্ষণ না ফুটন্ত ভাব আসছে ততক্ষণ পর্যন্ত সামান্য পরিমাণে পানি দিয়ে ভাজতে থাকুন।

ছ. এরপর প্রয়োজনমতো হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করুন।

জ. শেষে বাকি সব মসলা যেমন : লবণ, লাল মরিচের গুঁড়ো, ধনেগুঁড়ো স্বাদ ও প্রয়োজনমতো দিয়ে একসঙ্গে নাড়তে থাকুন ।

ঝ. তেল ছাড়া মসলা ভাজা শেষ।

সবজি রান্নার ক্ষেত্রে : সবজিগুলো গরম কড়াইতে ভাজা মসলার সঙ্গে দিয়ে দু-চার বার নাড়ুন। এবার প্রয়োজনমতো পানি দিন এবং ঢেকে রেখে কিছুক্ষণ ফোটান। রান্না শেষ হলে ধনেপাতা দিয়ে নামিয়ে রাখুন।

ডাল রান্নার ক্ষেত্রে সেদ্ধ ডাল বা ভেজানো ডাল ভাজা মসলার সঙ্গে দিয়ে গরম কড়াইতে নাড়তে থাকুন। এরপর প্রয়োজনমতো পানি দিন এবং ঢেকে কিছুক্ষণ ফোটান। রান্না শেষে নামিয়ে রাখুন।

মাছ রান্নার ক্ষেত্রে : প্রস্তুতকৃত মসলার মধ্যে মাছ ছেড়ে দিয়ে নাড়তে থাকুন এবং প্রয়োজনমতো পানি দিন। ঢেকে ভালোভাবে রান্নার পর নামিয়ে রাখুন।

মাংস রান্নার ক্ষেত্রে : প্রস্তুতকৃত মসলার মধ্যে মাংস ছেড়ে দিয়ে নাড়তে থাকুন এবং প্রয়োজনমতো পানি দিন। পানি ফুটে উঠলে স্বাদ অনুয়ায়ী গরম মসলা, লবঙ্গ, জয়ত্রী, জায়ফল, কালো এলাচি, শুকনো মরিচ ইত্যাদি দিন এবং ঢেকে কিছুক্ষণ ফোটান । রান্না শেষ হলে নামিয়ে রাখুন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102