শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত

প্রথম ধাপে ইবিতে ভর্তি শেষে আসন ফাঁকা ২০৯

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৩০ এই পর্যন্ত দেখেছেন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ, বি ও সি ইউনিটের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিন ইউনিট মিলিয়ে মোট ২ হাজার ৫০ টি আসনের বিপরীতে কোটা ব্যাতিত ১ হাজার ৮৪১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ফলে এখনো ২০৯টি আসন ফাঁকা রয়েছে।

বুধবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৭-২৯ আগস্ট তিনদিন স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। পরবর্তী মেরিট প্রকাশের বিষয়টি গুচ্ছের ভর্তি কমিটির ওপর নির্ভর করছে। তারা সিদ্ধান্ত নিলে আমরা বাকি আসন পূরণে শিক্ষার্থী ভর্তি নেবো।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শূন্য আসন ও ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) থেকে জানা যাবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102