সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

জনপ্রশাসন পদক পেল প্যারিস দূতাবাস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৪৮০ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ বিশ্বের কাছে তুলে ধরায় এবং কূটনৈতিক তৎপরতায় দলগত অবদানের জন্য জনপ্রশাসন পদক লাভ করেছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস।মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে দূতাবাসের পক্ষ থেকে ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন এ পদক নেন।

ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেনের কাছে পদক তুলে দেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ সারা বিশ্বের কাছে তুলে ধরার জন্য প্যারিসের বাংলাদেশ দূতাবাসকে এ পদকের জন্য মনোনীত করা হয়। এবারই প্রথম কোনো বাংলাদেশের দূতাবাস এ পদক লাভ করলো।উল্লেখ্য, ২০২০ ও ২০২১ সালে ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান জনপ্রশাসন পদক পেয়েছে। মঙ্গলবার একসঙ্গে দুই বছরের পদক বিতরণ করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102