শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ

কালীগঞ্জে সোনার বাংলা ফাউন্ডেশন কতৃক কভিড-১৯ সচেতনামূলক কার্যক্রম অব্যাহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৯৬ এই পর্যন্ত দেখেছেন

হুমায়ুন কবির সোহাগ, ঝিনাইদহ : ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচী নিয়ে দেশী, বিদেশী এবং স্থানীয় পর্যায়ের প্রায় ২৫ টি এনজিও উপেজলা প্রশাসনের সাথে সমন্বয় করে তাদের কাযর্ক্রম পরিচালনা করছে । তাদের মধ্যে উল্লেখেযোগ্য একটি এনজিও হলো “সোনার বাংলা ফাউন্ডেশন “।মহামারী করোনাভাইরাস এর শুরু থেকেই সোনার বাংলা ফাউন্ডেশন নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। ঘরের বাইরে গেলে অবশ্যই সঠিক পদ্ধতিতে মাস্ক ব্যবহার করতে, করোনা ভাইরাসে আক্তান্ত হলে আতঙ্কিত না হয়ে কোভিড -১৯ সম্পর্কিত বিশ্ব স্বাস্থার পরামর্শ ও সরকারি নির্দেশনা মেনে চলতে কালীগঞ্জ উপজেলার জনগণকে উৎসাহিত করতে মাইকিং, পোস্টারিং, লিফলেট ও মাস্ক বিতরণ করছে সংস্হাটি।

সোনার বাংলা ফাউন্ডেশন এর পরিচালক শিবুপদ বিশ্বাস জানান, সি এস ও-এজিও এল্যায়েন্স ফর দি কোভির-১৯ রেসপনস ইন ঝিনাইদহ জেলার পক্ষে সোনার বাংলা ফাউন্ডেশন নানা কার্যক্রম পরিচালনা করছে। তন্মধ্যে মানুষকে সঠিক পদ্ধতিতে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে মোঃ আশরাফুল আলম (আশরাফ) মেয়র কালীগঞ্জ পৌরসভা,মুহাম্মদ মাহফুজুর রহমান মিয়া, অফিসার ইনচার্জ কালীগঞ্জ থানা, জনাব মোঃ জামির হোসেন,সভাপতি কালীগঞ্জ প্রেসক্লাবে, জনাব মোঃ নয়ন খন্দকার, সাধারণ সম্পাদক, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাব,কে করোনা প্রতিরোধ কার্যক্রম নিয়ে অবহিত করন ও মাস্ক প্রদান করা হয়।প্রতিদিনই আমরা মাইকিং এর মাধ্যমে শহরের বিভিন্ন অলিগলি ঘুরে সচেতনতামূলক প্রচার চালাচ্ছি।আমাদের কর্মীরা লিফলেট বিতরণ করছেন। পাশাপাশি জনগুরুত্বপূর্ণ স্থানে পোস্টারিং করা হচ্ছে। করোনা মহামারীর এই সময়ে সোনার বাংলা ফাউন্ডেশন এর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102