

মহিলা এমপি প্রার্থী হতে জামানত দিতে হবে ২০ হাজার টাকা। আগে ছিল ১০ হাজার টাকা।
সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আয়োজিত মন্ত্রিসভায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) আইনের নীতিগত অনুমোদন দিয়ে জামানতের টাকা বাড়ানো সিদ্ধান্ত হয়েছে।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, নতুন আইনের ফলে শুধু জামানতের টাকা নয়, আরো কিছু সংশোধন হয়েছে। এরমধ্যে সংরক্ষিত আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন হবে। বর্তমানে ৪৫ দিনের মধ্যে উপনির্বাচনের বিধান রয়েছে।
নিউজ /এমএসএম