শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

সাইবার নিরাপত্তা আইন মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারা সংশোধন করে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে নতুন একটি আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বলেন, এখন কারিগরি ধারা ছাড়া খসড়া আইনের আর কোনো ধারা অজামিনযোগ্য নেই।

আইনমন্ত্রী বলেন, যে দুইটি ধারা নতুন করে জামিনযোগ্য করা হয়েছে তার একটি ২১ নম্বর ধারা। অন্যটি কোনো ধারা তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি মন্ত্রী।

May be an image of 10 people and dais

উল্লেখ্য, সরকার বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে নতুন সাইবার নিরাপত্তা আইন করছে। গেল ৭ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

২০১৮ সালে প্রণীত বিতর্কিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ বাতিলে বিভিন্ন সময় দাবি ওঠে। বিশেষ করে এর ৫৭ ধারা দেশে-বিদেশে সমালোচিত হয়। গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মতপ্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে আইনটি বাতিলের দাবি জানিয়ে আসছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102