বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

ছাতকে লকডাউনের অযুহাতে সিএনজি- অটোরিকশা খাতে নৈরাজ্য। স্বাস্হ্য বিধি উপেক্ষিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৬৫ এই পর্যন্ত দেখেছেন

সেলিম মাহবুব,ছাতকঃ লকডাউনের অযুহাতে ছাতকে পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায়ের সাথে অতিরিক্ত যাত্রী পরিবহন করছে সিএনজি চালিত অটোরিক্সা ফোরস্ট্রোকের চালকরা। এ নিয়ে প্রতিনিয়ত চালক ও যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা লেগেই থাকে। লকডাউনে সাধারণ যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা থাকলেও সকাল থেকে সিএনজি- অটোরিকশা দেদারছেই চলছে,এতে স্বাস্থ্য বিধি ও মানা হচ্ছেনা এখানে।  করোনা সংক্রমণের হটস্পট ছাতকের মূল সংক্রমণটাই এই যাত্রী পরিবহনের মাধ্যমে হচ্ছে বলে সচেতন মহলের অভিযোগ। স্থানীয় সায়াদ মিয়া, আব্দুর নুর, তোফায়েল আহমদ, কামরুল ইসলামসহ বেশ ক জন সি এন জি যাত্রী জানান, গোবিন্দগঞ্জ থেকে ছাতকের নিয়মিত ভাড়া ৩০টাকার স্থলে লকডাউনের অযুহাতে আদায় করা হচ্ছে ৫০ থেকে ৬০টাকা। স্বাস্থ্য বিধি না মেনেই যাত্রীবাহী যান চলাচল করছে।  এই সময়ে অটোরিকশায় অতিরিক্ত যাত্রী ও পরিবহন করা হচ্ছে। একইভাবে  উপজেলার সব এলাকায় যাত্রীদের প্রায় জিম্মি করে ডাবল ভাড়া আদায় করছেন চালকরা। এনিয়ে যাত্রী ও চালকদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে। স্থানীয়দের মতে , স্বাস্থ্য বিধি  মেনে সরকারের নির্দেশনা অনুযায়ী ৬০% ভাড়া অতিরিক্ত নিয়ে অর্ধেক যাত্রী পরিবহন করলে কোনো সমস্যা নেই। কিন্তু অতিরিক্ত ভাড়া দিয়েও করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহন রীতিমতো নৈরাজ্য। এ ব্যাপারে ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান জানান, লকডাউনে সাধারণ যাত্রী পরিবহনের কোনো নির্দেশনা নেই। এসব অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থান নেবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102