মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

বাংলাদেশে পৌঁছেছে আফগান ফুটবল দল

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

জামাল ভূঁইয়াদের বিপক্ষে দুই ম্যাচের ফিফা প্রীতি ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় এসেছে আফগান ফুটবল দল। শনিবার (২৬ আগস্ট) মধ্যরাতে তারা ঢাকায় এসে পৌঁছান।

আগামী ৪ এবং ৭ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে দুটি ‘ফিফা টায়ার-১’ আন্তর্জাতিক ম্যাচ খেলবে। ম্যাচ দুটিই অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।

এর আগে আফগান দলটি কিংস অ্যারেনাতেই অনুশীলন করবে।

বাংলাদেশ দল ইতোমধ্যে সপ্তাহ খানেক অনুশীলন করছে। আর্জেন্টাইন ক্লাব সোল দা মায়োর সঙ্গে থাকা অধিনায়ক জামাল ৩০ আগস্ট ক্যাম্পে যোগ দেয়ার কথা রয়েছে।

অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুতি হিসেবে আফগানিস্তানকে বেছে নিয়েছে বাংলাদেশ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102