শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

সিইসির সঙ্গে বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৭৩ এই পর্যন্ত দেখেছেন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করতে নির্বাচন কমিশনে গেলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

রবিবার (২৭ আগস্ট) বেলা ১১টা নাগাদ সারাহ কুক ইসিতে যান। গত এপ্রিলের শেষে দ্বায়িত্ব নেয়ার পরে এটিই সিইসির সঙ্গে কুকের প্রথম সাক্ষাৎ। এসময় সারাহ কুকের সঙ্গে হাইকমিশনের দুইজন কর্মকর্তা উপস্থিত আছেন।

সিইসির দপ্তর সূত্রে জানা গেছে, এটি একটি সৌজন্য সাক্ষাৎ। হাইকমিশনার নিয়োগ পাওয়ার পর কমিশনের সঙ্গে কোনো বৈঠক হয়নি বিধায় সারাহ কুক এসেছেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু সন্নিকটে, তাই নির্বাচন সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হতে পারে।

নির্বাচনকে সামনে রেখে এর আগে সিইসির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা সাক্ষাৎ করেছেন। তারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চেয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102