বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

চুমুকাণ্ড: স্প্যানিশ ফুটবল প্রধানকে নিষিদ্ধ করলো ফিফা

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

নারী ফুটবলার জেনি হারমোসোকে চুমুকাণ্ডে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসকে সাময়িক বহিষ্কার করেছে করেছে ফিফা।

‘জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সব ধরনের ফুটবল-সংক্রান্ত কর্মকাণ্ড’ থেকে তাকে প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য রুবিয়ালেসকে নিষিদ্ধ করা হয়েছে। খবর বিবিসির।

রুবিয়ালেসকে নিষিদ্ধের ব্যাপারে বেশি কিছু জানায়নি ফিফার ডিসিপ্লিনারি কমিটি। এক বিবৃতিতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানায়, এই সিদ্ধান্ত তারা রুবিয়ালেস, স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশনকে (উয়েফা) জানিয়ে দিয়েছে। এ ঘটনায় রুবিয়ালেস বা স্প্যানিশ ফেডারেশন জেনিফার হারমোসো বা তার ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারবে না।

এর আগে রুবিয়ালেসের শাস্তি চেয়ে পেশাদার নারী ফুটবলারদের সংগঠন ফুটপ্রো ইউনিয়ন ও নিজের এজেন্সির মাধ্যমে যৌথ বিবৃতিতে হারমোসো বলেছিলেন, আমার এজেন্সি টিএমজে’র সঙ্গে মিলে আমার ইউনিয়ন ফুটপ্রো দেখভাল করছে আমার বিষয়টি ও এ ঘটনায় তারাই আমার মুখপাত্র হিসেবে কাজ করবে। আমরা একসঙ্গে এটা নিশ্চিত করতে কাজ করছি যেন এ ধরনের ঘটনায় কেউ যেন কখনোই শাস্তি না পেয়ে পার পায়। সেই সঙ্গে এ ধরনের অগ্রহণযোগ্য আচরণ থেকে নারী ফুটবলারদের রক্ষা করতে যেন তাদের শাস্তি দেয়া হয় ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102