শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য’র কমিটি গঠন 

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৫৭ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যে’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত ২৫ জুলাই ২০২১ রোববার পূর্ব লন্ডনের ১৩৫ নম্বর কর্মাশিয়াল স্ট্রিটস্থ একটি কমিউনিটির সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠন সংশ্লিষ্ট সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।

নির্বাচনে ২৬ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি কমিটির সভাপতি নির্বাচিত হন ময়নূর রহমান বাবুল, সাধারণ সম্পাদক কে এম আব্দুল্লাহ এবং ট্রেজারার আনোয়ার শাহজাহান। নির্বাচন পরিচালনা করেন লেখক ড. মুকিদ চৌধুরী, নাট্যকার ও সাংস্কৃতিক কর্মী নুরুল ইসলাম এবং লেখক আবুল কালাম আজাদ ছোটন। প্রথম পর্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর সভাপতি ফারুক আহমদ। কোষাধ্যক্ষ এ কে এম আব্দুল্লাহ এর উপস্থাপনায় সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি ফারুক আহমদ। সাধারণ সম্পাদকের অনুপস্থিতে সাধারণ সম্পাদকের রিপোর্ট পড়ে শোনান ড. মুকিদ চৌধুরী এবং কোষাধ্যক্ষের আয় ব্যয়ের রিপোর্ট উপস্থাপন করেন এ কে এম আব্দুল্লাহ। দ্বিতীয় পর্বে  সর্বসম্মতিক্রমে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর কার্যকরি কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির নির্বাচিত কর্মকর্তাগণ হলেন:

সভাপতি ময়নূর রহমান বাবুল, সহ-সভাপতি নুরুল ইসলাম, কাজল রশিদ এবং আবুল কালাম আজাদ ছোটন, জেনারেল সেক্রেটারি এ কে এম আব্দুল্লাহ, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মোসাহিদ খান ও স্মৃতি আজাদ, ট্রেজারার আনোয়ার শাহজাহান, এসিস্ট্যান্ট ট্রেজারার মোহাম্মদ মুহিত, অর্গানাইজিং সেক্রেটারি মোস্তফা জামান চৌধুরী, এসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ ইকবাল, মিডিয়া এন্ড পাবলিকেশন সেক্রেটারি জুয়েল রাজ, ফান্ডরেইজিং সেক্রেটারি মোহাম্মদ শরিফুজ্জামান, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি হেনা বেগম এবং ইসি মেম্বার ফারুক আহমদ, ইকবাল হোসেন বুলবুল, আতাউর রহমান মিলাদ, আবু মকসুদ, আবু তাহের, শাহাদাত করিম, সৈয়দ হিলাল সাঈফ, শামীম আহমদ, ফারহা নাজ, সাগর রহমান, সায়েম উদ্দিন খন্দকার ও রহমত আলী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102