শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

আর খেলবেন না সাকিব ‘ফেসবুকে স্ট্যাটাস’

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩০৯ এই পর্যন্ত দেখেছেন

টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে হঠাৎ রহস্য ময় স্ট্যাটাস নিয়ে শুরু হয়েছে আলোচনা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১ টায় লেখেন ‘আমি আর খেলবোনা। খেলবে কে জানাচ্ছি…’। তবে কেন এমন স্ট্যাটাস তা এখনো পরিষ্কার করেননি তিনি।

এদিকে, আগামী ৩০ আগস্ট থেকে মাঠে গড়াবে এশিয়া কাপ। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বেশ আগে থেকেই অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে বিদেশে থাকার কারণে অনুশীলনে ছিলেন না টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) হোম অব ক্রিকেটে জাতীয় দলের অনুশীলন শিবিরে যোগ দিয়েছেন সাকিব। তবে মাঠে নামার আগে তিনি সতীর্থদের সঙ্গে একটি বিশেষ বৈঠক করেন। যেখানে অন্যদের সঙ্গে ছিলেন এশিয়া কাপের স্কোয়াডে না থাকা দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকার।

এদিন দুপুর আড়াইটা থেকে ক্রিকেটারদের একটি প্র্যাক্টিস ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দুপুর শুরু হতেই বাগড়া দেয় বৃষ্টি। সে কারণে নির্ধারিত সময়ে ম্যাচটি মাঠে গড়ায়নি। তাই ওই বৈঠকে কেবল ক্রিকেটাররাই নন, উপস্থিত ছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও টিম ম্যানেজমেন্টের কয়েকজন।

এদিকে তামিম ইকবাল ওয়ানডে দলে অধিনায়কত্ব ছাড়ার পর সাকিবকে নেতৃত্বভার তুলে দেওয়া হয়। টাইগার দলের দায়িত্ব গ্রহণের পর আজই প্রথমবারের মতো দলের সব ক্রিকেটারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। যেখানে আসন্ন এশিয়া কাপকে কেন্দ্র করে বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102