শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত

এইচএসসি পরীক্ষার চতুর্থ দিনে অনুপস্থিত ৭৪২৫, বহিষ্কার ৬৬

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

এইচএসসির চতুর্থ দিনে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় সারাদেশে ৭ হাজার ৪২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। পরীক্ষা চলাকালীন একজন পরিদর্শকসহ ৬৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পরীক্ষায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সবচেয়ে বেশি দুই হাজার ৫০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ ছাড়া রাজশাহীতে এক হাজার ১৯০ জন, বরিশালে ৫১৮ জন, সিলেটে ৫৬১ জন, দিনাজপুরে ৯৭২ জন, কুমিল্লায় ৬৯৮ জন, ময়মনসিংহে ৫৬৭ জন এবং যশোর শিক্ষা বোর্ডে ৮৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

অন্যদিকে অসদুপায় অবলম্বনের দায়ে ৬৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ সাতজন, ময়মনসিংহ বোর্ডে ২১ জন, বরিশাল বোর্ডে ১২ জন, কুমিল্লা বোর্ডে সাতজন, যশোর বোর্ডে তিনজন, দিনাজপুর বোর্ডে ১৩ জন এবং রাজশাহী বোর্ডে দুজন রয়েছেন।

উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত রয়েছে। এই তিন বোর্ডের পরীক্ষা আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102