সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

সেমিনারে আইনমন্ত্রী

ক্ষমতায় এলে দেশ বিরান করে ফেলবে বিএনপি-জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশ বিরান করে ফেলবে বলে মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়লাভ করাতে হবে। তাহলেই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ হবে। মানুষ শান্তিতে থাকতে পারবে। না হলে হয়তো এই যে ভূমি, এটি বিএনপি-জামায়াত মিলে বিরান করে ফেলবে, মানুষ থাকবে না। সবাইকে সচেতন থাকতে হবে।

সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে আরো উপস্থিত ছিলেন গবেষক, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, বিশিষ্ট কবি ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক ও নাট্য ব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায়, সম্প্রীতি বাংলাদেশের সদস্যসচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল প্রমুখ।

বঙ্গবন্ধুর হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের পরিচয় প্রকাশে একটি উচ্চপর্যায়ের কমিশন গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, নতুন প্রজন্ম ভাবতে পারে, আমরা কি এটি প্রতিহিংসার জন্য করছি? না, আমরা এটা প্রতিহিংসার জন্য করছি না।

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু এই যে একটা কলঙ্কময় অধ্যায়, আমার মনে হয়, এই কলঙ্কময় অধ্যায়ের সমাপ্তি প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করার জন্য ও বাংলাদেশকে যেন কেউ পুনর্বার আঘাত করতে না পারে, তা নিশ্চিত করার জন্য সেই পরিচয়গুলো বাংলাদেশের নতুন ও ভবিষ্যৎ প্রজন্মের জানা প্রয়োজন। আমরা সেই প্রয়োজনটুকু মেটানোর জন্য একটি কমিশন গঠন করব ও সেটি হবে অত্যন্ত উচ্চ পর্যায়ের কমিশন। নতুন প্রজন্ম যারা আসবে, তারা জানবে কারা ষড়যন্ত্রকারী ও কুশীলব ছিল, তাদের পরিবার সম্পর্কেও যেন সচেতন থাকে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102