বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

নৈশভোজে হেঁটে কাছে গিয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন মোদি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৫৩ এই পর্যন্ত দেখেছেন

দক্ষিণ আফ্রিকা সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে তার কাছে হেঁটে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জোহানেসবার্গের গ্যালাঘের এস্টেটে নৈশভোজে বুধবার রাতে এ ঘটনা ঘটে।

ব্রিকসের বর্তমান চেয়ার এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ নৈশভোজের আয়োজন করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে কয়েক গজ দূরে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনার কাছে হেঁটে গিয়ে কুশল বিনিময় করেন এবং তারা কিছুক্ষণ পরস্পরের খোঁজ খবর নেন।’

নৈশভোজে শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ অন্যান্য কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণের সঙ্গে কুশল বিনিময় করেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ‍দুই নেতার মধ্যে কুশল বিনিময় হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102