মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

ডলারের আধিপত্য শেষ হবে: পুতিন

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মঙ্গলবার শুরু হয়েছে ব্রিকসের তিনদিনব্যাপী ১৫তম সম্মেলন। সেখানে ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্যের দিন শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সম্মেলন শুরুর দিনে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন তিনি। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার কারণে সম্মেলনে সরাসরি উপস্থিত হতে পারেননি পুতিন। খবর বিবিসি, সিএনএনের।

সম্মেলনকে কেন্দ্র করে জোহানেসবার্গজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাসহ প্রায় অর্ধশত দেশের নেতাকে আতিথ্য দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

ব্রিকস শীর্ষ সম্মেলনে পুতিন বলেন, ব্লকের সদস্যরা বাণিজ্যকে ডলার থেকে সরিয়ে জাতীয় মুদ্রায় পরিবর্তন করার বিষয়ে আলোচনা করবে। আর এতে মূল ভূমিকা পালন করবে ব্রিকস নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। অর্থনৈতিক সম্পর্কের ডি-ডলারাইজেশনের উদ্দেশ্যমূলক আর অপরিবর্তনীয় প্রক্রিয়াটি গতি পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

পুতিনের ডলার প্রত্যাখ্যানের প্রস্তাব সত্বেও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, একটি সাধারণ ব্রিকস ট্রেডিং কারেন্সি শুধু উদীয়মান দেশগুলোর মধ্যে বাণিজ্য সহজ করার লক্ষ্যে চালু করা হবে। আমরা জি-সেভেন, জি-টোয়েন্টি অথবা যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হতে চাই না। আমরা শুধু নিজেদের সংগঠিত করতে চাই।

‘আধিপত্যবাদ চীনের ডিএনএতে নেই’ উল্লেখ করে ব্রিকস শীর্ষ সম্মেলনে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আরো ন্যায়সঙ্গত আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলতে উদীয়মান অর্থনীতির ব্রিকস গ্রুপিং সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, বৃহৎ শক্তির প্রতিযোগিতা অথবা ‘ব্লক দ্বন্দ্ব’ সৃষ্টি করার কোনো ইচ্ছা নেই চীনের। যেকোনো প্রতিরোধ সত্ত্বেও ব্রিকসের সম্প্রসারণ চলতে থাকবে বলে জানিয়েছেন তিনি। বলেন, এ মুহূর্তে বিশ্বে আমাদের সময়ে ইতিহাসের পরিবর্তনগুলো এমনভাবে উদ্ভাসিত হচ্ছে যা আগে কখনো হয়নি। মানবসমাজকে একটি জটিল সন্ধিক্ষণে নিয়ে যাচ্ছে।

ব্রিকসের তিনদিনের শীর্ষ সম্মেলনে স্বাস্থ্য, শিক্ষা ও জলবায়ু পরিবর্তনের মতো ক্ষেত্রগুলোতে আরো অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানানো হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102