বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
যাকাত ফরজ যেসব সম্পদের উপর তেতুলিয়া সীমান্তে মর্টার শেল উদ্ধার হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চিকিৎসার জন্য

স্ত্রীসহ সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৬৬ এই পর্যন্ত দেখেছেন

চিকিৎসার জন্য কাল বৃহস্পতিবার সিঙ্গাপুরে যাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্ত্রী রাহাত আরা বেগমও তার সঙ্গে যাবেন। তিনিও সেখানে চিকিৎসা নেবেন।

বিএনপি মহাসচিব গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তবে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং তার ব্যক্তিগত সহকারী মো. ইউনুস আলী বিষয়টি জানেন না।

মির্জা ফখরুল বলেন, নতুন করে তার শারীরিক কিছু জটিলতা দেখা দিয়েছে। সে কারণে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে তাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে। আর স্ত্রী রাহাত আরা বেগমের আগে থেকেই সিঙ্গাপুরে তার চিকিৎসকের কাছ থেকে সময় নেয়া ছিল। রাহাত আরা বেগমের সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়েছে। তিনি সিঙ্গাপুরের র‌্যাফেলস হাসপাতালে চিকিৎসা নেবেন। দেশবাসী এবং দলীয় নেতা কর্মীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। তাকে চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102