শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত

এআইইউবি’র ১০ বছরের একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৭১ এই পর্যন্ত দেখেছেন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) তাদের ১০ বছরের একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৩-২০৩৩ প্রকাশ করেছে। সম্প্রতি এ প্ল্যান প্রকাশ করা হয়।

একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যানে একাডেমিক নেতৃত্ব, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিকীকরণ, গবেষণা ও উদ্ভাবন এবং ডিজিটালাইজেশন- এ পাঁচটি মূল কৌশলগত দিক উপস্থাপন করা হয়।

মানসম্পন্ন শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং সহযোগিতামূলক উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মানবসম্পদ ও দক্ষতা বৃদ্ধিতে এ একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মূলত এআইইউবিকে ২০৩৩ সালের মধ্যে মানসস্পন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার জন্য এ একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান প্রণয়ন করা হয়। একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান প্রণয়নে এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড লামাগনার নেতৃত্বে ১২ সদস্যের কমিটি কাজ করছে।

কমিটির পক্ষে ড. কারমেন একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৩-২০৩৩ সফলভাবে প্রকাশ করার জন্য এআইইউবি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102