সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী

গ্রেনেড হামলার সঙ্গে খালেদা, তারেক গং জড়িত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

২১ আগস্টে গ্রেনেড হামলার কথা বর্ণনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তখন তো খালেদা জিয়া প্রধানমন্ত্রী। কি ভূমিকা পালন করেছিল সে? সেটাই প্রশ্ন। সে কেন বাধা দিল পুলিশকে? সে কেন কোন রকম উদ্যোগ নিলো না আলামত রক্ষা করতে। এতে কি প্রমাণ হয়? গ্রেনেড হামলার সঙ্গে সম্পূর্ণভাবে খালেদা, তারেক গং এরা যে জড়িত তাতে কোন সন্দেহ নেই। এবং তদন্তেও সেটা বেরিয়েছে।’

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা চালানো হয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এ ধরনের হামলা করা সম্ভব নয়।

তিনি বলেন, ‘১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হলো। আমরা দুই বোন বিদেশে ছিলাম, তাই বেঁচে গেছি। কিন্তু সেদিন যে নারকিয় হত্যাকাণ্ড চালানো হয়েছিল, এই হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত ছিল যেটা ওই খুনি রশিদ-ফারুকের বিবিসির সাক্ষাৎকারেই বেরিয়ে এসেছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102