সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

হিলারি আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৭৬ এই পর্যন্ত দেখেছেন

মেক্সিকোর পর এবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে ক্রান্তীয় ঝড় হিলারি। ৮৪ বছরের মধ্যে প্রথম ক্রান্তীয় ঝড় আঘাত হানল ক্যালিফোর্নিয়ায়।

আবহাওয়ার পূর্বাভাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় বিপর্যয়কর বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে। খবর সিএনএনের।

এর আগে রোববার হিলারির আঘাতে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ায় আকস্মিক বন্যায় একজনের মৃত্যু হয়েছে। বহু সড়ক ভেসে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, প্রবল বৃষ্টিতে শহরের রাস্তাগুলো ডুবে প্রায় নদীর রূপ নিয়েছে, পানি প্রবল বেগে নিচের দিকে নামছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অধিকাংশ অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছেন।

ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টির মরু শহর পাম স্প্রিংস এ সারা বছরজুড়ে প্রায় ৪ দশমিক ৬ ইঞ্চি বৃষ্টিপাত হয়। কিন্তু এবার এই এক ঝড়েই শহরটিতে ৬ থেকে ১০ ইঞ্চি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়ে সতর্ক করা হয়েছে।

রোববার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক সফরে পাম স্প্রিংস গিয়েছিলেন গভর্নর নিউজম। তিনি জানিয়েছেন, তিনি যখন শহরটিতে ছিলেন তখন সেটি শুষ্ক ছিল, কিন্তু তিনি শহর ছাড়ার এক ঘণ্টা পর সেখানে ’৬০ মিনিট ধরে এমন পরিমাণ বৃষ্টি হয়েছে যা পাম স্প্রিংসের ইতিহাসে কখনো হয়নি’। এর পরপরই শহরের রাস্তাগুলো ডুবে যায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102