বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

সেনা হুঁশিয়ারি উপেক্ষা করে মিয়ানমারে বিক্ষোভ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

মিয়ানমারের ইয়াঙ্গুনে আজ মঙ্গলবার বিক্ষোভ শুরু হয়েছে। বড় জমায়েত হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় দেশটির সেনাবাহিনী। তবে তা উপেক্ষা করে বিক্ষোভকারীরা সান চুয়াং এলাকায় জড়ো হন। খবর এএফপির।

ওই এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারপরও শিক্ষকেরা ওই এলাকার প্রধান রাস্তায় সমবেত হয়ে মিছিল করেছেন। তাঁরা তিন আঙুল তুলে স্যালুট দেন।

এদিকে অভ্যুত্থানের পর গতকাল সোমবার প্রথম জনসমক্ষে আসেন জেনারেল মিন অং হ্লাইং। টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি অভ্যুত্থানের পক্ষে যুক্তি তুলে ধরে নতুন করে নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে গতকাল টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। এতে যোগ দেন দেশটির হাজারো মানুষ। বৌদ্ধভিক্ষুরাও এদিনের বিক্ষোভে যোগ দেন। রাজধানীতে পুলিশ মারমুখী হয়ে ওঠে। তারা বিক্ষোভকারীদের ওপর জলকামান ব্যবহার করে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102