সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

গণমিছিলের অনুমতি পেল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৭৩ এই পর্যন্ত দেখেছেন

বিএনপিকে শুক্রবার রাজধানীতে শর্ত সাপেক্ষে গণমিছিলের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার রাতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, বিএনপি গণমিছিলের জন্য ডিএমপি কমিশনার বরাবর আবেদন করেছিল। আবেদনটি যাচাই-বাছাই করে শর্তসাপেক্ষে অনুমতি দেয়া হয়েছে।

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে টানা দুই দিন কর্মসূচি পালন করবে বিএনপি ও দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীরা। প্রথমদিন শুক্রবার রাজধানীতে গণমিছিল করবে বিরোধী রাজনৈতিক দলগুলো। আর দ্বিতীয় দিন শনিবার সারাদেশে পদযাত্রা করবে বিএনপি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার ঢাকায় দুটি গণমিছিল হবে। গুলশান ২ থেকে বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর বিএনপি গণমিছিল শুরু করবে। এরপর গুলশান ১, তিতুমীর কলেজ হয়ে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে গণমিছিল শেষ হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102