শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

ক্ষমা চাইলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জাভিদ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৫৭ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: করোনা ভাইরাসের কারণে ‘ভয়ে জড়োসড়ো’ হয়ে পড়ার প্রয়োজন নেই – এমন মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।

এক সপ্তাহে করোনা থেকে ‘পুরোপুরি সেরে উঠা’র ঘোষণা দিতে গিয়ে এক টুইটে তিনি এ মন্তব্য করেছিলেন। খবর বিবিসির। এক সপ্তাহ আগে করোনা পজেটিভ হয়েছিলেন জাভিদ। এরপরই তিনি স্বেচ্ছায় কোয়ারেইন্টিনে যান। এবার সুস্থ হয়ে টুইট করেই বিতর্ক উসকে দিলেন। বিরোধী দল লেবার পার্টি সদস্যরা বলছেন, যারা করোনার বিধিনিষেধ মানছেন, তাদের প্রতি অবজ্ঞা দেখিয়েছেন জাভিদ।

এ প্রেক্ষাপটে ক্ষমা চেয়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটা ছিল দুর্বল শব্দচয়ন এবং আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’ প্রসঙ্গত, করোনা আক্রান্ত হওয়ার আগে ব্রিটিশ এ মন্ত্রী করোনা দুই ডোজ টিকাই গ্রহণ করেছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102