সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে

ঠাকুরগাঁওয়ে রিক্সা,ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৭৮ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও পৌরসভা কর্তৃক ব্যাটারিচালিত রিক্সা,ভ্যান ও ইজিবাইকের লাইসেন্স ফি তিন গুন বৃদ্ধির প্রতিবাদে এবং পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা। শ্রমিক অধিকার রক্ষা সংগ্রাম পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে রোববার (১৩ আগষ্ট) দুপুরে শহরের চৌরাস্তায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রমিক অধিকার রক্ষা সংগ্রাম পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক মাহাবুব আলম রুবেলের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে জেলার শতাধিক ব্যাটারিচালিত রিক্সা,ভ্যান ও ইজিবাইক চালক এবং শ্রমিকরা অংশ গ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা জানান, নিত্য প্রয়োজনিয় জিনিসের দাম বাড়লেও রিক্সা ভ্যান শ্রমিকদের মাসিক আয় বাড়েনি। তাদের মাসিক আয় ৮ থেকে ১০ হাজার টাকা। অথচ এসব রিক্সা ভ্যানের পৌর ফি বেড়েছে। এমতাবস্থায় পৌরসভা কর্তৃক ব্যাটারিচালিত রিক্সা, ভ্যান ও ইজিবাইকের উপর সরকার নির্ধারিত ফি অমান্য করে পৌরসভার তিন গুন ফি বৃদ্ধির বিষয়টি শ্রমিকদের উপর নির্মম অত্যাচারের সামিল। এভাবে চললে শ্রমিকরা বৃহৎ আন্দোলনের দিকে যেতে বাধ্য হবে বলে শ্রমিকরা হুঁশিয়ারি দেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102