শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক লেবার ও কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে রিফর্ম ইউকের বিজয় খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শপথ শেষে যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে র‍্যলী অনুষ্ঠিত

সুস্থতায় যেসব তেতো খাবার জরুরি

লাইফস্টাইল ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৭১ এই পর্যন্ত দেখেছেন

সাধারণত তেতো শাকসবজি হজমের পক্ষে সহায়ক হয়, বাড়ায় বিপাকক্রিয়ার হার। আর চলতি মৌসুমে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ কিছুটা ধাক্কা খায়।

এ মৌসুমে পেটের সমস্যা যেমন বেড়ে যায়, তেমনই অ্যালার্জি, ত্বকের ইনফেকশনও ভোগায়। তাই তেতো খাওয়াটা বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়। তবে এই তেতো খাবারগুলোর সঙ্গে বেশি করে রসুন মিশিয়ে আধা সিদ্ধ বা কাঁচা কাঁচা অবস্থায় এক ফালি লেবু যোগ করে খেলে উপকৃত হবেন আরও বেশি।

নিমপাতা: নিমের অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল গুণ নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। আয়ুর্বেদে মনে করা হয়, নিম নিয়মিত সেবন করলে শরীরের ‘বাত’দোষের খণ্ডন হয়, সেরে যায় সব নিউরোমাসকিউলার সমস্যা। সুস্থ থাকে ত্বক-চুল, বাড়ে লিভারের কর্মক্ষমতা। নিয়মিত নিমপাতা খেলে ক্ষুদ্রান্ত্রের ব্যাকটেরিয়াও নিয়ন্ত্রণে থাকে।

উচ্ছে বা করলা: চিচিঙ্গা, চাল কুমড়া, উচ্ছে জাতীয় সবজি যেমন পুষ্টিকর, তেমনই চলতি মৌসুমে শাক পাতা থেকে পেটের সমস্যা হতে পারে। তাই শাকের বদলে বেশি পরিমাণ এই জাতীয় সবজি রাখুন ডায়েটে। এসব সবজিতে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

কাঁচা হলুদ: কাঁচা-হলুদের স্বাদ তিতকুটে, কষ্টা হলেও রোগ প্রতিরোধক হিসেবে খুবই উপকারি। নিউট্রাল অ্যান্টিসেপটিক অ্যান্টিবায়োটিক কাঁচা হলুদ। প্রদাহ কমাতেও সাহায্য করে হলুদ।

মেথি: পেটের সমস্যা খুবই স্বাভাবিক ঘটনা। ডায়েটে মেথি ও জিরে রাখলে এই সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। সকালে উঠে মেথি ভেজানো পানি খেলে পেট পরিষ্কার থাকবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102