

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বাসিন্দা, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমেদ বাদশা আর নেই।
শনিবার রাত ১২টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি ‘হাওর বাঁচাও-কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ’এর সভাপতিও ছিলেন। প্রবীণ এই নেতার মৃত্যুতে জনপ্রতিনিধিসহ স্থানীয় রাজনীতিবীদদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সর্বস্তরের মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
রোববার দুপুর দেড়টায় মৌলভীবাজার কোর্ট মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজার নামাজ হয় ও পরে কুলাউড়ার ভূকশিমইল শাহী ঈদগাহ মাঠে বিকাল সাড়ে ৫টায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তিনি বর্তমানে মৌলভীবাজার সার্কিট হাউস এলাকার বাসিন্দা ছিলেন।