রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

বান্দরবানে

বন্যা দুর্গতদের মাঝে খাদ্য বিতরণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

মো. রেজুয়ান খান
  • খবর আপডেট সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২০০ এই পর্যন্ত দেখেছেন

বান্দরবানে প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট বন্যায় আক্রান্ত দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি স্থানীয় দুর্গত মানুষের মাঝে ছুটে যান এবং শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।

শুক্রবার (১১ আগষ্ট) বান্দরবান সদরের ৮ নং ওয়ার্ডের সাইক্লোন সেন্টারের আশ্রয়কেন্দ্রে বান্দরবান ইউনিট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় আশ্রিত বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। মন্ত্রী বন্যার্তদের মাঝে সরকারী ও বেসরকারি প্রয়োজনীয় সাহায্য দ্রুত পৌঁছে দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এসময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.আব্দুর রহিম চৌধুরী, বান্দরবান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102