বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক

বার্বি সিনেমা নিষিদ্ধ করল কুয়েত

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৮৪ এই পর্যন্ত দেখেছেন

সিনেমা জগতে আলোড়ন ফেলা বার্বি ছবিটি নিষিদ্ধ করেছে কুয়েত। এছাড়া ছবিটির সমালোচনা করেছে আরব বিশ্ব। কারণ ছবিটির মাধ্যমে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে।

কুয়েতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের নৈতিক মূল্যবোধ রক্ষায় এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অন্যদিকে লেবাননের সংস্কৃতি মন্ত্রণালয়ে জানিয়েছে, ছবিটি সমকামিতাকে প্রচার করছে।

যদিও মধ্যপ্রাচ্যের বেশকিছু দেশে ছবিটি দেখানো হয়েছে। যার মধ্যে রয়েছে সৌদি আরব। গত সপ্তাহে ছবিটি মুক্তির পর বিশ্বব্যাপী এটি ১ বিলি ডলার (এক হাজার কোটি মার্কির ডলার) আয় করেছে।

কুয়েতের ফিল্ম ক্ল্যাফিকেশন বোর্ড জানায়, ছবিটি তাদের দেশের সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে যায় না। ছবিটিতে যা দেখানো হচ্ছে তা কুয়েতের সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

বুধবার লেবাননের সংস্কৃতি মন্ত্রী মোহাম্মাদ মর্তুদা ছবিটি বাতিলের জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।

তিনি বলেন, ছবিটিতে সমকামিতা এবং ট্রানজেন্ডারকে সমর্থক করা হচ্ছে। এছাড়া পিতার অভিভাকত্ব নিয়ে ছবিটিতে প্রশ্ন তোলা হয়েছে, একই সঙ্গে মায়ের অবদানকে হাস্যকরভাবে উপস্থাপন করা হয়েছে। ছবিটিতে বিয়ে এবং পরিবার গঠনকে নিরুৎসাহিত করা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102