মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে নিখোঁজ হওয়া পাভেলের লাশ মনুনদী থেকে উদ্ধার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৯১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার: মৌলভীবাজারের বর্ষিজোড়া থেকে নিখোঁজ ১৮ বছরের পাভেল হোসেন এর লাশ মনুনদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

পাভেল হোসেন মৌলভীবাজারের বর্ষিজোড়া গ্রামের অকিল মিয়ার ছেলে।

জানা যায়, বন্ধু নাইমের সাথে শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে দেখা করতে তার বাড়ি থেকে বের হয়। কিন্তু নাইম জানায়, পাভেলের বাড়ি থেকে তার বাড়ি ৫ মিনিটের রাস্তা।

কিন্তু সে আমার বাড়িতে আসেনি। একটা পর্যায়ে তার পরিবারের লোকজন ও আমরা সকলে মিলে তাকে খোঁজাখুঁজি করি। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে বড় বোন নাছিমা আক্তার মডেল থানায় সাধারণ ডায়রি করেন। তার সন্ধানে ফেসবুকে নিখোঁজ বিজ্ঞপ্তি দেই ।

গতকাল শনিবার (২৪ জুলাই) রাতে আমরা খবর পাই মনুনদীতে একটি লাশ পাওয়া গেছে। আমরা সেখানে গিয়ে দেখি এটা পাবেলেরই লাশ। কিভাবে মারা গেছে জানা যায়নি ।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক বলেন, শনিবার রাতে মনুরমুখ ইউনিয়নের মনুনদী থেকে এক তরুনের লাশ উদ্ধার করে মডেল থানা পুলিশ। নিহতের পবিবারের সদস্যরা এটা পাবেলের লাশ নিশ্চিত করেছেন। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিভাবে মারাগেছে এখনও বলা যাচ্ছে না বিষটি তদন্ত করে দেখা হচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102