বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ৩০ জনের চাকরি

চাকরি ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

পাঁচ ক্যাটাগরিতে ৩০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্থাপত্য অধিদপ্তর।

১০ আগস্ট থেকে চাকরির আবেদন করা যাবে। অনলাইনে স্থাপত্য অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সরকারি চাকরির আবেদন করা যাবে।

পদের নাম: লাইব্রেরিয়ান
পদ সংখ্যা: ১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি পাশ।
মাসিক বেতন: ১১৩০০-২৭৩০০/- টাকা।

পদের নাম: সহকারী টেলিফোন অপারেটর
পদ সংখ্যা: ১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: বৈদ্যুতিক/টেলিকমিউনিকেশন কাজে অন্যূন ১ (এক) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।
মাসিক বেতন: ৯৩০০-২২৪৯০/- টাকা।

পদের নাম: গাড়িচালক
পদ সংখ্যা: ১ (এক) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্সসহ (ভারি লাইসেন্স/হালকা লাইসেন্স) ভারি/হালকা যানবাহন চালনায় পারদর্শী।
মাসিক বেতন: ৯৩০০-২২৪৯০/- টাকা।

পদের নাম: সহকারী মডেল মেকার
পদ সংখ্যা: ৩ (তিন) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: ২ (দুই) বৎসর মেয়াদি সিভিল/আর্কিটেকচার/বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেটসহ কম্পিউটার এইডেড ড্রাফটিং এবং মডেল তৈরির কাজে ১ (এক) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।
মাসিক বেতন: ৮৮০০-২১৩১০/- টাকা।

পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা: ২৪ (চব্বিশ) টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
মাসিক বেতন: ৮২৫০-২০০১০/- টাকা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102