শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

হাসপাতালে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২০০ এই পর্যন্ত দেখেছেন

জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।

বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে গুলশান বাস ভবন থেকে রওনা হন তিনি।

এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে বিকেলে হাসপাতালে নেয়া হচ্ছে।

এর আগে, গত ১২ জুন রাত ১ টা ৪০ এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

দীর্ঘদিন আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন ৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী।

এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102