শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য নুর আবসারের মায়ের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

মোঃ আব্দুল হান্নান
  • খবর আপডেট সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য, রিভাইভ এফএম এর প্রতিষ্ঠাতা ও আই এন টিভির সাবেক প্রেজেন্টার নুর আবসারের মাতা খাদিজা মোস্তফার মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন । নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য, খাদিজা মোস্তফা ৬ অগাস্ট (রবিবার) বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ১ মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী।

মরহুমার গ্রামের বাড়ি ফেনি জেলার ফরহাদ নগর। সোমবার বাদ জোহর জানাজা শেষে মরহুমাকে গ্রামের পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়েছে।

মরহুমার ছেলে নুর আবসার তাঁর মায়ের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102