সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

মুজিববর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আরও ৭৫১ ভূমিহীন পাচ্ছেন জমি ও নতুন ঘর

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৮১ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষ উপলক্ষে ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) জেলায় আরও ৭৫১ ভূমিহীন পাচ্ছেন জমি ও নতুন ঘর।  সোমবার (৭ আগষ্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোলেমান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সাংবাদিক কামরুল ইসলাম রুবায়েত, মজিবর রহমান খান, শাহীন ফেরদৌস, সামসুজ্জুহা প্রমুখ।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান জানান, জেলায় ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) মোট ৭৫১ ভূমিহীন ২ শতক করে জমি ও ১টি করে ২রুম বিশিষ্ট গৃহ পাবেন। এর মধ্যে সদর উপজেলায় ৫৫০টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত ৩৪৩টি, পীরগঞ্জ উপজেলায় ৩৫৩ টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত ১৯৮টি ও রাণীশংকৈল উপজেলায় ৩৭০টির মধ্যে উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে ২১০টি। মুজিববর্ষ উপলক্ষে আগামী বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের ৭৫১টি সহ সারাদেশে একযোগে ২২ হাজারের বেশি ভূমিহীন, গৃহহীন, ছিন্নমুল, অসহায়, দরিদ্র শ্রেণির মানুষদের জন্য জমি ও নতুন ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102