সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

ঠাকুরগাঁওয়ে

২১বছর পর রেশম কারখানার উদ্বোধন অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৩৩১ এই পর্যন্ত দেখেছেন

নানা অবহেলায় দীর্ঘ ২১বছর ধরে পরে থাকা সম্ভাবনাময় ঠাকুরগাঁওয়ের রেশম শিল্প কারখানাটি জাঁকজমকপূর্ণভাবে শুভ উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার (৩আগস্ট)। কারখানাটি চালু হওয়ায় রেশম চাষের সাথে যুক্ত ১০ হাজার বা তার অধিক চাষির আবারো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। কারখানায় উৎপাদিত মসৃণ সিল্ক কাপড় আবারো দেশ ও দেশের বাইরে রফতানির আশা থেকে পাঁচ বছরের জন্য এ কারখানাটি ইজারা নিয়েছেন ঠাকুরগাঁওয়ের সুপ্রিয় গ্রুপ। সকালে ফিতা কেটে রেশম কারখানাটির শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

উদ্বোধন শেষে আলোচনা সভায় সুপ্রিয় গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান আলহাজ্ব বাবলুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো, আঞ্চলিক রেশম কারখানা সম্প্রসারণ রংপুরের উপ-পরিচালক মাহবুল উল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের সামসুজ্জামানসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, রেশম কারখানা একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠাকুরগাঁওয়ের রেশম কারখানাটি দুই যুগ ধরে পরে থাকায় জঙ্গলে পরিণত হয়েছিল। সুপ্রিয় গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান আলহাজ্ব  বাবলুর রহমানের উদ্যোগে এ কারখানাটি নতুন জীবন ফিরে পেয়েছে। পরিশেষে কারখানাটির উত্তরোত্তর সাফল্য কামনা ও রেশম উৎপাদনে ঠাকুরগাঁও জেলাকে শিল্পমন্ডিত করবে এই আশা ব্যক্ত করেন বক্তারা।

উল্লেখ্য যে, ১৯৭৭-৭৮ সালে বেসরকারি সংস্থা আরডিআরএস ঠাকুরগাঁওয়ে এই রেশম কারখানাটি স্থাপন করে। ১৯৯৫ সালে রেশম কারখানাটি আধুনিকীকরণের কাজ শুরু হয়ে শেষ হয় ১৯৯৮ সালের ডিসেম্বরে। লোকসানের অজুহাতে ২০০২ সালের ৩০ নভেম্বর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। জমি, যন্ত্রপাতি ও কাচামাল সবই রয়েছে কারখানটিতে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102