সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

ঠাকুরগাঁও জেলা পরিষদের উদৌগে উন্নয়নমূলক কাজের চেক বিতরণ

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৪৭ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও জেলা পরিষদের এডিপি’র অর্থায়নে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন মূলক কাজের চেক বিতরণ করা হয়।  মঙ্গলবার (১ আগষ্ট) জেলা পরিষদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’ওয়ামীলীগ সভাপতি মুহ: সাদেক কুরাইশীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রামকৃষ্ণ বর্মন, জেলা পরিষদের সদস্য দেবাশীষ দত্ত সমীর, সংরক্ষিত আসনের সদস্য আফসানা আখতার, মোছা: সাবিনা ইয়াসমিন, সদস্য মোস্তাফিজুর রহমান, আনিসুজ্জামান, জেলা পরিষদের হিসাব রক্ষক দিলিপ কুমার রায় প্রমুখ।

এ সময় জেলা পরিষদের ২২-২৩ অর্থ বছরের এডিপির মোট বরাদ্দ ৫ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকার ৩৩৩টি প্রকল্পের মধ্যে ১২০টি প্রকল্পের মোট ৭৭ লাখ ৯ হাজার ৫শ টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে উল্লেখিত শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102