ছাতকে ট্রমা সেন্টার উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালিক এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ জুড়ে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। দেশের উন্নয়নের গাত্রজ্বালা ধরেছে বিএনপি ও স্বাধীনতা রিরোধিদের। বিএনপির নেতৃত্বে আন্দোলনের নামে আবারো তারা অগ্নি সন্ত্রাসে মেতে উঠেছে। জ্বালাও-পোড়াও করে বিকল্প পথে ক্ষমতা দখল করতে চায় তারা। তাদের এ দিবা স্বপ্ন কখনও পুরন হতে দেয়া হবে না।
তিনি বলেন, দেশের শান্তিপ্রিয় মানুষ এখন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। দেশবাসী আবারো জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় দেখেতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভুতপূর্ণ উন্নয়নের কথা এলাকায় প্রচার করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
রবিবার বিকেলে ছাতকের কৈতক হাসপাতালে ট্রমা সেন্টার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রী এসব কথা বলেন। সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাবেক উপজেলা স্বাস্থ্য সহকারী আমিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য মন্ত্রনালয়ের মহা পরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার খুরশেদ আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) বশির আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাঃ সামিউল ইসলাম, স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডাঃ শরীফুল হাসান, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ বক্তব্য রাখেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তী। সভায় আরো বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, সৈয়দ আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, বিল্লাল আহমদ প্রমুখ।
বিকেল সাড়ে ৪ টায় কৈতক হাসপাতালে এসে পৌঁছান মন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। উল্লেখ্য ২০২০ সালের ২২ ফেব্রয়ারী কৈতক হাসপালের পাশে এ ট্রমা সেন্টারের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তুর স্থাপন করেছিলেন তৎকালীন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি।