সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “জিটুপি” পদ্ধতিতে কালীঘাট ইউনিয়নের চা শ্রমিকদের মাঝে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো: আব্দুস শহীদ এমপি। এ সময় কালীঘাট ইউনিয়নের ৫০৩ জন উপকার ভোগীকে নগদ ৫০০০ টাকা করে মোট ২৫,১৫,০০০ টাকা অনুদান প্রদান করা হয়।
কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম সরদার, শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা অফিসার সোয়েব হোসেন চৌধুরী, যুবলীগ নেতা সাবের আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও কালীঘাট ইউনিয়ন পরিষদের সদস্য ও উপকার ভোগী চা শ্রমিকবৃন্দসহ এলাকার চা শ্রমিক ও এলাকাবাসী।