শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

পররাষ্ট্রমন্ত্রী

শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি না নিতে টাকা খরচ করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৭০ এই পর্যন্ত দেখেছেন

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, সফলতা দেখে কিছু লোক সরকারের ক্ষতি করতে দেশ ধ্বংসের তালে মেতেছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি আর্মি বা অন্যরা যেন যেতে না পারে এজন্য তদবির করা হচ্ছে। এ কাজে টাকা খরচ করছে একটি দল।

শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলায় গরিবদের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের সফলতা দেখে কোনও লোক পছন্দ নাও করতে পারে- এটা তার একান্ত ব্যক্তিগত। কিন্তু এর মানে এই নয় যে সে দেশের ক্ষতি করবে। অথচ তারা সরকারের ক্ষতি করতে দেশের ক্ষতি করছে।

তিনি আরও বলেন, তারা টাকা খরচ করছে আর বলছে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ নেয়া বন্ধ না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। তাই দেশের স্বার্থে সব অপতৎপরতা রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিশ্বব্যাপী আমাদের দেশের এক লাখ ৮৬ হাজার শান্তিরক্ষী সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং দেশের সুনাম বৃদ্ধি করছে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102