সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত হোস্টেল পুনরায় চালুর জন্য আইনজীবীর নোটিশ

বিজয় রায়
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৩৬২ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি মেহেদী হাসান (শুভ) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের জরাজীর্ণ ও পরিত্যক্ত ছাত্র হোস্টেল টি সংস্থার ও মেরামত সহ আধুনিক ভাবে তৈরী ও পুনরায় চালুর জন্য বিগত ২০/০৭/২০২৩ ইং তারিখে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে রিপ্রেজেনটেশন প্রেরণ করেন। কিন্তু, ছাত্র হোস্টেলের কাজ শুরু না করায় আইনজীবি মেহেদী হাসান (শুভ) এর পক্ষে আইনজীবি হুমায়ুন কবির সরকার ২৭/০৭/২০২৩ ইং তারিখে জাস্টিস ডিমান্ড নোটিশ প্রেরণ করেন। সহযোগী আইনজীবী এরশাদ উল্লাহ জানান যে, জরাজীর্ণ ও পরিত্যক্ত  সরকারি ছাত্র হোস্টেল চালুর জন্য কাজ দ্রুত শুরু না করা হলে বাংলাদেশ সুপ্রিম কোর্টে ছাত্র হোস্টেলটি চালুর জন্য রীট দায়ের করে শুনানি করা হবে।

প্রসঙ্গত,বিদ্যালয় এর  ৯০% শিক্ষার্থী গরীব ও অসহায় এবং দূর থেকে আশা, বাসা ভাড়া বেশি হওয়ায় অভিভাবকদের খরচ চালানো কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তাই অভিভাবক ও শিক্ষকদের দাবি ছাত্রাবাসটি চালু হলে অনেক মেধাবীও গরিব শিক্ষার্থীদের সুবিধা হবে বলে জানান। সরকারি হোস্টেলটি চালু করার জন্য বিভিন্ন দপ্তরে বলা হলেও এখনো কোনো সাড়া না পাওয়ায় অভিভাবক মহল হতাশ হয়েছেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102