শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ মুজিব বাহিনী নিয়ে মিথ্যাচার ও দালিলিক প্রমান সিলেটে অত‍্যাধিক বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে সভা অনুষ্ঠিত বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সভা অনুষ্ঠিত

বর্ষা মৌসুমে বিভিন্ন রুগের প্রাদুর্ভাব রুধে

পঞ্চগড়ে জেলা পুলিশের পরিষ্কার-পরিচ্ছন্ন কার্য্যক্রম অনুষ্ঠিত

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ে পুলিশের ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি রোধকল্পে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম অভিযান  শুরু করা হয়েছে।
পঞ্চগড়ের  জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার এস,এম, সিরাজুল হুদার দিক-নির্দেশনায় বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি রোধকল্পে পঞ্চগড় পুলিশ লাইন্সে জেলা পুলিশের পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার স্ব-শরীরে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নেন।
এ সময় আর আই পুলিশ লাইন্স, পঞ্চগড় এর নেতৃত্বে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত কয়েকটি দল পুলিশ লাইন্স ব্যারাক, নর্দমা, আবাসিক এলাকা, লিচুবাগান, পুলিশ অফিসসহ বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করেন।
এছাড়াও জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জদের নেতৃত্বে স্ব-স্ব থানা এবং প্রত্যেক ইউনিটের ইউনিট ইনচার্জদের নেতৃত্বে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সমন্বয়ে থানা ও ইউনিট এলাকা, ব্যারাক ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।
এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন বর্তমান সময়ে ডেঙ্গুর প্রভাব বিস্তার পাওয়ায় পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশনা মোতাবেক জেলা পুলিশের সকল ইউনিটের পুলিশ সদস্যরা তাদের কর্মক্ষেত্র পরিস্কার পরিচ্ছন্ন করছে। বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব রোধে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই। বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে জেলা পুলিশ, পঞ্চগড়ের এই ধারা অব্যাহত থাকবে এবং সেই সাথে সকলকে তাদের নিজ নিজ বাসা বাড়ির আশপাশের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102